ডিএনসিসিতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি আজ শনিবার থেকে শুরু হবে। আগস্ট মাসের শেষ পর্যন্ত চলবে এ কর্মসূচি। কারো ডেঙ্গু জ্বরের আশঙ্কা দেখা দিলে তিনি যাতে সহজে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন সে জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে ডিএনসিসি এলাকার ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চলমান রয়েছে। ‘ম্যাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু’ কর্মসূচির আওতায় এ ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে এ পরীক্ষা চলবে।