গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী সিয়াম (২১) ও তার বন্ধু সাজিব (২১) চোরাবালিতে আটকে গিয়ে মারা গেছে। এছাড়া এ ঘটনায় আরো দুই জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গাবাঁধ এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম বগুড়া সদরের উপশহর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাজিব বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়া গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
অসুস্থ স্বর্ণা (২০) ও পৃথা (২৫) মৃত সেকেন্দার আলীর মেয়ে ও সিয়ামের বোন। তাদেরকে বগুড়া ঠেঙ্গামারা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, তারা সাবাই সিয়ামের নানা জয়নাল আবেদিনের বাড়ি উপজেলার জগত্নাথপুর গ্রামে বেশ কয়েক দিন আগে বেড়াতে আসে।
