রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:২১

মুক্তিযোদ্ধা  হাবিবুর রহমান

পিরোজপুরের কাউখালীতে যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান (৮৮) বৃহস্পতিবার  কেউন্দিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।  তিনি স্ত্রী, ৯ ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার কাউখালীর কেউন্দিয়া পারিবারিক গোরস্থানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। এর আগে আসর বাদ কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে মুক্তিযোদ্ধা এবং সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের একটি চৌকশ দল।