শোক সংবাদ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:২১

পিয়াস কর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পত্রিকা এজেন্ট উপানন্দ করের একমাত্র পুত্র পিয়াস কর (২৮) গত বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চটিপাড়া গ্রামে পরলোক গমন করেছেন। পিতা, মাতা, স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার চটিপাড়া গ্রামের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট রেজাউল ইসলাম তালুকদার

বিশিষ্ট আইনজীবী রাজনৈতিক নেতা রোটারিয়ান অ্যাডভোকেট রেজাউল ইসলাম তালুকদার (৬৮) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । রেজাউল ইসলাম তালুকদার সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে সিরাজগঞ্জ মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।