আটক সিফাত-শিপ্রার মুক্তি দাবি সহপাঠীদের

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২৩:৫৯

পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণ কাজের দুই সহযোগীর মুক্তির দাবি জানিয়েছে তাদের সহপাঠীরা। ঘটনার পর গ্রেফতার হন সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ডের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার তাদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহপাঠীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেন। মানববন্ধনে তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেজর (অব.) সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মানসিক প্রহসন থেকে মুক্তি দিতে হবে।