আন্দোলনে বঙ্গমাতার প্রেরণা আমার চলার পথের পাথেয় :তোফায়েল

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০০:০০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। এর মধ্যদিয়ে তিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়েছেন। হয়েছেন বিশ্ব নেতা। আর পাশে থেকে তাকে প্রেরণা দিয়েছেন মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু কারাবন্দী অবস্থায় যে দুটি বই লিখেছিলেন ‘কারাগারের  রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’—এই লেখনীর পেছনেও অনুপ্রেরণা দিয়েছেন তিনি। এই বই পড়লে দেখা যায়—বই দুটির প্রতিটি পরতে পরতে বঙ্গমাতা বঙ্গবন্ধুর সঙ্গে ছায়ার মতো ছিলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে মহিলা আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, আমি বঙ্গমাতাকে কাছ থেকে দেখেছি। আন্দোলন সংগ্রামের প্রতি বঙ্গমাতার যে প্রেরণা সেটা আমার চলার পথের পাথেয়।