ইংল্যান্ডের সামনে ২৭৭ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:২৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট ও  আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ এ ওয়ানডে সিরিজ জয়ের পর স্বাগতিক ইংল্যান্ডকে যতোটা প্রাণচঞ্চল থাকার কথা ছিলো পাকিস্তানের বিপক্ষে দেখা গেলো তার উল্টোটা। প্রথম ইনিংস একেবারেরই ধোঁয়াশায় ছিলো দলটি। ম্যানচেস্টারে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দুইদিন স্বাগতিকদের শাসন করেছে পাকিস্তান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দুই দিন চালকের আসনেই ছিলো সফরকারি পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে নিজেদের হারিয়ে ফেললো দলটি। প্রথম ইনিংসে ১০৭ রানে এগিয়ে থাকা পাকিস্তান তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে  করে ১৩৭ রান।  সবমিলিয়ে ২৪৪ রানে এগিয়ে ছিল আজহার আলীর দল।

চতুর্থ দিনে পেরে উঠতে পারেনি বেশীক্ষণ। চতুর্থ দিনের শুরুতেই পাকিস্তান অল আউট হয়েছে ১৬৯ রানে। স্বাগতিকদের সামনে লক্ষ্য ২৭৭ রানে। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ড ব্রড নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও ইংল্যান্ডের জন্য পথটা বেশ কঠিন। ঘরের মাঠে এর আগের দুই সিরিজের পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি ইংলিশরা। অতীত ইতিহাস তাই খুব একটা কথা বলছে না তাদের পক্ষে।

অন্যদিকে প্রথম ইনিংসে পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় মনে হয়েছে জো রুট-বেন স্টোকসদের। মূলত ইংল্যান্ডের ইনিংসের ভীত কাঁপিয়ে দিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং শাহীন আফ্রিদি, আর শেষ কাজটা করেছে ইয়াসির শাহ। তাই চতুর্থ ইনিংসে কেমন করে স্বাগতিক দল সেটাই এখন দেখার বিষয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৫ রান।

ইত্তেফাক/এসআই