বঙ্গবন্ধু সারা জীবন আন্দোলন-সংগ্রাম করেছেন। এর মধ্য দিয়ে তিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়েছেন। হয়েছেন বিশ্ব নেতা। আর পাশে থেকে তাকে প্রেরণা দিয়েছেন মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু কারাবন্দি অবস্থায় যে দুটি বই লিখেছিলেন ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’—এই লেখনীর পেছনেও অনুপ্রেরণা দিয়েছেন তিনি।
—তোফায়েল আহমেদ এমপি, সাবেক মন্ত্রী
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ৮ আগস্ট ২০২০)
