ছেলের গায়ে হাত তোলার কারণে টিচারের কাছে এক উত্তেজিত মায়ের চিঠি—
জবাব, আপনি আমার কোমলমতি সন্তানের গায়ে হাত তুলেছেন শুনে আমি যারপরনাই বিরক্ত হয়েছি। আমার একমাত্র সন্তানটি খুবই কোমল স্বভাবের এবং সে মার খেতে মোটেই অভ্যস্ত নয়। এমনকি শুধুমাত্র আত্মরক্ষার কারণ ছাড়া বাসাতেও ওকে আমরা কখনো মারি না। —ইতি মিসেস রবিন।
