করোনাভাইরাস আরও ১ বছর থাকবে :বিল গেটস

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:৫৭

ভ্যাকসিন আসা মাত্র করোনাভাইরাস নির্মূল হবে না বলে জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, ভাইরাস শনাক্তে টেস্ট বাড়াতে এবং ভ্যাকসিন বাজারে আনতে নতুন নতুন উদ্ভাবন চলছে। তবে তার ধারণা, ২০২১ সাল শেষ হওয়ার আগে ধনী দেশগুলো করোনাভাইরাস মুক্ত হবে না। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর সময় লাগবে ২০২২ সাল পর্যন্ত। সংবাদ মাধ্যম উইয়ার্ডের সাংবাদিক স্টিভেন লেভিকে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন তিনি। তিনি আরও মনে করেন, সারা বিশ্বে যদি সেরা ভ্যাকসিনটি পৌঁছানো সম্ভব না হয় তবে করোনাভাইরাস বার বার ফিরে আসবে। কোভিড-১৯ কোনো মৌসুমি রোগ না হলেও শীতের আগে ও শীতের সময় এর প্রকোপ আরও বাড়তে পারে। সে সময় মানুষ বদ্ধ জায়গায় বেশি থাকবে। এতে ভাইরাস দ্রুত ছড়াবে।