শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জের কানসাটের আমবাজার ঘেঁষে মহাসড়কের প্রায় ২ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। ফলে যাত্রীরা যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন। এদিকে করোনায় যানজট এলাকায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই দেখা যাচ্ছে না। কানসাট আমবাজার হাট ইজারাদার কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, কানসাট আমবাজারে জায়গা কম। আম বহনকারী যানবাহন রাস্তার ওপর দাঁড়ানোয় যানজট হচ্ছে। কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম জানান, এরই মধ্যে আমি গ্রাম-পুলিশ দিয়েছি। কেউ না মানায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
