রামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪০

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ বলছে, গত ২৯ জুলাই হঠাত্ চৌমুহনীতে গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। রামগঞ্জ পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম নুরুল ইসলাম জানান, কয়েক দিন আগে হঠাত্ চৌমুহনী গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়েছে। নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করার কাজ শেষ হওয়ার পথে। এখন চাহিদা অনুযায়ী চৌমুহনী গ্রিড থেকে বিদ্যুত্ সরবরাহ না করায় এই লোডশেডিং হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে শতভাগ বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হবে।