সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শনিবার সকালে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম উপজেলার পলাশ ইউনিয়নের মাঝের হাটির গ্রামের নুর মিয়ার ছেলে। জমিতে হাল চাষের জন্য গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।