হাতিয়ায় বোনকে গলা টিপে হত্যা

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪৫

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলায় ছোট বোন কুলসুমা আকতারকে (২২) গলাটিপে হত্যা করেছে বড় ভাই সফি আলম। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চনন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে বড় ভাই সফি আলম গলাটিপে ধরলে ছোট বোন কুলসুমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার পরপরই সফি আলম পালিয়ে যায়। সফি আলম একই এলাকার জিয়াউল হকের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।