স্বরূপকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪৫

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে পানিতে ডুবে মুন্নি (৭) ও সাইমুন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কামারকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে একই বাড়ির সাইমুন ও মুন্নি ঘরের সামনে খালে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে দুই শিশুর অচেতন দেহ উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। মৃত মুন্নি কামারকাঠি গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে এবং সাইমুন মো. দেলোয়ার হোসেনের ছেলে।