ফুটবল নৈপুণ্যে গিনেস বুকে

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৫২

বরিশাল অফিস

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) এর শিক্ষার্থী আশিকুর রহমান জুবায়ের ফুটবল নৈপুণ্য দেখিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান তার অফিস কক্ষে জুবায়েরকে সংবর্ধনা দেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা দেন তাকে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মো. হুসাইন আহম্মেদ। এ সময় জুবায়ের তার ফুটবল নিয়ে নৈপুণ্য প্রদর্শন করেন।