স্পোর্টস ডেস্ক
ইতালীয় কোচ মাউরিজিও সারিকে বরখাস্ত করেছে জুভেন্তাস। মৌসুম জুড়ে সন্তোষজনক নৈপুণ্য দেখালেও জুভেন্তাস করোনাসৃষ্ট বিরতির পর থেকেই ছিল নড়বড়ে। শুরুটা ন্যাপোলির কাছে কোপা ইতালিয়া ফাইনাল হেরে শুরু করা দলটি শেষ ১০ ম্যাচে জিতেছে মোটে তিনটি ম্যাচ। তাতে লিগ জয় নিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগে কপাল পোড়ে তাদের।
এর জেরে পদচ্যুত হতে হয়েছে কোচ মাউরিজিও সারিকে। গতকাল শনিবার এক বিবৃতিতে খবরটি প্রকাশ করে জুভেন্তাস।
