বিশ্বনাথন আনন্দের প্রশিক্ষণ ক্যাম্পে তিন দাবাড়ু

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান চেস ফেডারেশন আয়োজনে অনলাইনে অনূর্ধ্ব-২০ নারী দাবাড়ুদের প্রশিক্ষণ চলছে। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথন আনন্দের মতো সুপার গ্র্যান্ডমাস্টারদের সমন্বয় দাবার প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশের আরো এক জন দাবাড়ু জায়গা পেয়েছেন। তার নাম জান্নাতুল ফেরদৌস।

১ আগস্ট শুরু হওয়া অন্য দুই জন দাবাড়ু হলেন নোশিন আঞ্জুম এবং ওয়ালিজা আহমেদ। তারা অনলাইন প্রশিক্ষণ শুরু করেন। এ প্রশিক্ষণে প্রত্যেক দেশ হতে এক জন করে দাবাড়ুকে সুযোগ দেওয়া হয়েছিল। দাবা ফেডারেশনের চেষ্টায় আরো দুই জনকে অন্তর্ভুক্ত করা হয়। সেই সুযোগে অন্যান্য দেশের দুই জন করে দাবাড়ু অনলাইনে প্রশিক্ষণের ডাক পায়।