চট্টগ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:২১

চট্টগ্রাম অফিস

নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আনুমানিক দেড় বছর বয়সি শিশুটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। গতকাল শনিবার বিভিন্ন যন্ত্রাংশের স্তূপের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, ব্রিজঘাট এলাকায় বন্দরের বিভিন্ন যন্ত্রাংশ রাখার স্থান রয়েছে। সেখানে পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য নিয়োজিত রয়েছে। সেখানে একটি টিনশেড ঘরের পাশে শিশুটির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।