শোক সংবাদ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:২২

ইকরাম চৌধুরী

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবিটিস, কিডনি ও হূদরোগে ভুগছিলেন। ইকরাম চৌধুরী একাধারে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন। ইকরাম চৌধুরী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।