এই প্রথম প্রতিমন্ত্রী পেলেন ফুলপুর-তারাকান্দাবাসী, এলাকাবাসীর উল্লাস

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:০৬

ময়মমনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় ফুলপুর-তারাকান্দাবাসী আওয়ামী লীগের সভানেন্ত্রী, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শরীফ আহমেদ রবিবার রাতে ইত্তেফাকের এই সংবাদদাতাকে টেলিফোনে কৃতজ্ঞতার বার্তা জানিয়ে বলেন, 'এ অর্জনে তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে কৃতজ্ঞ।'

শরীফ আহমেদের মন্ত্রীসভায় নিযুক্তি মন্ত্রিপরিষদ থেকে ঘোষণা হওয়ার পর থেকে তার নির্বাচনী এলাকা ফুলপুর-তারাকান্দাবাসীর বাঁধভাঙ্গা আনন্দ উল্লাসে সম্পৃক্ত সবাইকে অভিবাদন জানান তিনি।

ময়মনসিংহ-২ আসনের ভোটাররা (ফুলপুর-তারাকান্দা) যোগ্য প্রার্থী হিসেবে শরীফ আহমেদকে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করেন।

তিনি বিজয়ী হলে স্বাধীনতার পর এই প্রথম এই নির্বাচনী এলাকার ভোটাররা মন্ত্রীত্ব উপহার পেলেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। মন্ত্রী হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ ও  সর্বত্র আনন্দ উল্লাস শুরু হয়।

আরও পড়ুনঃ সাধন চন্দ্রকে মন্ত্রী করায় আনন্দ শোভাযাত্রা

শরীফ আহমেদের বাবা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি মরহুম শামছুল হকের পথে হেঁটে পুত্র শরীফ আহমেদ তার নির্বাচনী এলাকায় সকলের প্রিয়মুখ হিসেবে জনপ্রিয়তার স্বর্ণশিখরে পৌঁছেছেন।

ইত্তেফাক/নূহু