আগামী নির্বাচনে হারবেন ট্রাম্প: শীর্ষ মার্কিন ঐতিহাসিকের ভবিষ্যদ্বাণী

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:০০

শীর্ষ মার্কিন ঐতিহাসিক অধ্যাপক অ্যালান লিচম্যান বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প হেরে যাবেন। মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে লিচম্যান এই ভবিষ্যদ্বাণী করেন। ১৯৮৪ সাল থেকে তার করা ভবিষ্যদ্বাণী সঠিক হয়ে আসছে।

২০০০ সালে লিচম্যান বলেছিলেন, আল গোরই জয় পাবে। তবে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জিতেছিলেন। যদিও আল গোর পপুলার ভোটে জিতেছিলেন। কারণ ঐ সময় সুপ্রিম কোর্ট ফ্লোরিডার ইলেক্টোরাল ভোট পুনরায় গণনা বন্ধ করে দিয়েছিল। তাই লিচম্যান তার ভবিষ্যদ্বাণী এখনো সঠিক বলে মনে করেন। 

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে চীন ও ইরান, বাইডেনের বিরুদ্ধে কাজ করছে রাশিয়া

তিনি মূলত অর্থনীতি, সামাজিক অস্থিরতা, কেলেংকারি, বর্তমান ক্ষমতা পরিচালনা এবং প্রার্থীর ব্যক্তিগত কৌশলসহ ১৩টি ইস্যু বিবেচনা করে এই ভবিষ্যদ্বাণী করেন। লিচম্যান ক্ষমতাসীন প্রেসিডেন্টের ক্ষমতা পরিচালনা এবং কাজের বিষয়টিও উল্লেখ করেন। কিন্তু ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিনিদের বিশ্বাস ভেঙে দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবেও প্রেসিডেন্ট ট্রাম্পের হারার বিষয়ে অটল থাকেন অধ্যাপক লিচম্যান।

ইত্তেফাক/আরআই