পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সচল বিমানবন্দর সড়ক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:২৬

টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে রাজধানীর বিমানবন্দর সড়ক। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করেছেন পোশাক শ্রমিকরা। 

সোমবার দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কটিতে টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

জানা গেছে, সোমবার সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন।

এর আগে রবিবার উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন ক্রসিং পর্যন্ত অবস্থান নিলে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পাঁচ ঘণ্টা পর দুপুর ২টার দিকে তারা রাস্তা থেকে উঠে যাওয়ার আগে সোমবার ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন। 

আরও পড়ুন: শপথ নিলেন মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য

ইত্তেফাক/জেডএইচডি/এমআই