টিভিতে প্রদর্শিত হবে সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৮:১০

অফলাইনে দর্শকদের জন্য বলিউডের সদ্যপ্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ আসছে ছোট পর্দায়। রবিবার (৯ আগস্ট) স্টার প্লাস চ্যানেলে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি।

গত ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’। মুক্তির দিনেই রেকর্ডের পর রেকর্ড গড়ে সিনেমাটি। কোটি কোটি ভিউয়ের সঙ্গে আইএমডিবি রেটিংয়ে ১০/১০ পেয়ে অনন্য নজির স্থাপন করে ‘দিল বেচারা’।

সিনেমাটি দর্শকদের হৃদয়ে শুধু দোলাই দেয়নি, অগণিত ভক্তদের কাঁদিয়েছে সুশান্তের অনবদ্য অভিনয়।

ইত্তেফাক/বিএএফ