এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৯:৪২

বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি

হিসাববিজ্ঞান

মোহাম্মদ জয়নাল আবেদীন

প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

তোমরা এইচএসসি পরীক্ষার পর উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে। যদিও তোমাদের পরীক্ষা এখনো হয় নাই কিন্তু যেকোনো সময় হয়ে যেতে পারে। তাই মনোযোগ দিয়ে পড়াশোনায় যুক্ত থেকো।

একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য :

হিসাববিজ্ঞান পরিচিতি

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করবো।

বাংলাদেশে সি. এ. ডিগ্রী প্রদান করে ? ICAB

আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য রচিত মান হলো- GAAP

হিসাবচক্রের প্রথম ধাপ - জাবেদা

অনুপার্জিত আয় একটি -দায়

একটি নির্দিষ্ট সময়ে নীট মুনাফা অর্জিত হতে পারে যদি- ব্যয় হতে আয় বেশী হয়

কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না - অবচয়

লেনদেনের বৈশিষ্ট্য নয় -কেবল মুনাফা নির্দেশ করে

দুতরফা দাখিলা বলতে বোঝায়- প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ

আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল -সংশ্লিষ্ট পক্ষ সমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।

হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত  থাকে না - লেনদেনের বিশ্লেষণ

লেনদেন বলতে -অর্থের মাপকাঠিতে নিরূপনযোগ্য কোন ঘটনা বোঝায়

হিসাববিজ্ঞান -

ক. একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভূক্ত থাকে তথ্য সনাক্তকরণ,পরিমাপ লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ।

খ. একটি কারবারী সত্তার অর্থনৈতিক তথ্যের সাথে সংশ্লিষ্ট

গ. আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করে।

যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো - আন্ত: লেনদেন

নগদান ভিত্তিতে হিসাবরক্ষণ বলতে বোঝায় - নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হবে।

হিসাববিজ্ঞানের মূল উপাদান হল - লেনদেন।

হিসাবরক্ষণের মূল উপাদান হল - লেনদেন।

লেনদেনের উত্পত্তি হল - আর্থিক ঘটনা থেকে।

প্রতিটি লেনদেন প্রভাব ফেলে -হিসাব সমীকরণের উপর।

হিসাববিজ্ঞানের মূলভিত্তি - দুতরফা দাখিলা পদ্ধতি।

হিসাবরক্ষণের মূলভিত্তি - দুতরফা দাখিলা পদ্ধতি।

একটি আন্ত: লেনদেন, অনগদ লেনদেন,অদৃশ্যমান লেনদেন - অবচয়।

হিসাববিজ্ঞানের আওতাভূক্ত - ব্যবসায়িক ও অব্যসায়িক উভয় প্রকার লেনদেন।

শেয়ার অবহার - অদৃশ্যমান ও অনগদ লেনদেন।

লেনদেনের উত্পত্তি হয় - আর্থিক ঘটনা থেকে।

হিসাববিজ্ঞানের একটি অংশ বিশেষ হচ্ছে ? হিসাবরক্ষণ।

হিসাববিজ্ঞানকে বলা হয় - বিজ্ঞান ও কলা উভয়ই।

হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয় - ভেনিস নগরীকে।