যুব হকিতে ফিটনেস ক্যাম্প শুরু

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:০৫

যুব হকি খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বিকালে ক্যাম্পের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় সভাপতি খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন নিজেকে করোনা ভাইরাস হতে সুরক্ষার জন্য। ফেডারেশন সভাপতি স্নেহের পরশে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘সরিষার তেল গায়ে মাখবেন। আমাদের বাবা নানারা মাখতেন।  তুলসী পাতা, থানকুনি পাতা খেতেন। আর সবচেয়ে বড় হচ্ছে শৃঙ্ক্ষলা মেনে চলা।’ খেলা শুরু হলে খেলোয়াড়রাও যেন পূর্ণ উদ্যোমে মাঠে লড়াই করতে পারেন তার জন্যই বিমানবাহিনী হতে যুব হকি খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিং করানো হচ্ছে। এক মাস এই ক্যাম্প চলবে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে। এর আগে ক্যাম্পের খেলোয়াড়দের করোনা পরীক্ষায় রকিবুল ও ওবায়দুরের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।