স্পোর্টস রিপোর্টার
কন্টিনেন্টাল চেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানরত ৪৮তম অ্যানুয়াল ওয়ার্ল্ড ওপেন দাবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হারিয়েছেন রাশিয়ার ২৬৪১ রেটিং প্রাপ্ত গ্র্যান্ডমাস্টার আন্তন দেমচেনকোকে। শনিবার রাতে অনলাইন দাবা প্লাটফরম ইন্টারনেট চেস ক্লাব আইসিসিতে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় রাজীব কালো ঘুটি নিয়ে জিতেছেন। চতুর্থ রাউন্ডে এরিখ ঝাউয়ের বিপক্ষে ড্র এবং পঞ্চম রাউন্ডে কেনেথ পেটরিককে হারান রাজীব। ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে চারজনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রাজীব। গতকাল রাতে সপ্তম রাউন্ড শুরু হবে।
