জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় অন্যদের মধ্যে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান, বন বিভাগের কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষকমণ্ডলী, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা।
