কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই উপজেলার পাঁচশিরা থেকে বৈরাগীহাট পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তাটি বেহাল। এতে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার মাত্রাই, উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের হাজারো মানুষ। কার্পেটিং উঠে গিয়ে রাস্তা জুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। মাত্রাই গ্রামের মাহবুব ও কাদের জানান, খারাপ রাস্তার কারণে যাতায়াতে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। ভেরেন্ডি গ্রামের অটোভ্যানচালক সেলিম বলেন, বর্ষা আসার পর রাস্তাটি একেবারে খারাপ হয়ে গেছে। কালাই উপজেলার এলজিইডির প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে উপজেলার পাঁচশিরা থেকে বৈরাগীহাট রাস্তাটি দেখে মাপজোক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছি।
