হাওরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে ফায়ার ফাইটাররা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:২২

মদনে হাওরে ইঞ্জিনচালিত নৌকাডুবির পর উদ্ধার কাজে অগ্রণী ভূমিকা রাখে মদন ফায়ার সার্ভিস। ৫ আগস্ট ৪৮ যাত্রী নিয়ে পর্যটকবাহী একটি ট্রলার ডুবে যায়। ৩০ জন তীরে উঠতে পারলেও ১৮ জন ডুবে যায়। সংবাদ পেয়ে মদন ফায়ার সার্ভিসের পাঁচ জন ফায়ার ফাইটার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৭ লাশ উদ্ধার করতে সক্ষম হন। স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, এটা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা ডুবুরি নই। এরপরেও ঝুঁকি নিয়ে ১৭টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে তাদেরকে জীবিত উদ্ধার করতে পারলে আমরা শান্তি পেতাম।