তালতলীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:২৫

তালতলী উপজেলা পরিষদ সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের পাশে কাঁচা সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেন দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। জানা যায়, তালতলী উপজেলা পরিষদ ভবন নির্মাণ হয় ২০১৫ সালের দিকে। এরপর থেকেই আমতলী-তালতলী মহাসড়ক থেকে  উপজেলা পরিষদ ভবন পর্যন্ত পাকা হয়। কিন্তু তার পাশ থেকেই তিন কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়ে গেছে। স্থানীয় ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সর্বপ্রথম যে বরাদ্দ আসবে তা দিয়ে সড়কটি পাকা করা হবে।