গঙ্গাচড়ায় আমন চারা সংকট দেখা দিয়েছে। কয়েক দফা বন্যা আর ভাঙনে তিস্তাতীরবর্তী গ্রাম বিশেষ করে বিনবিনা, চিলাখাল, বাগেরহাট, চরইচলি, জয়রামওঝা, মটুকপুর, চরবাগডোহরা এলাকায় কৃষকদের আমন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক আমন চারা বালুতে ঢেকে গেছে। আবার কোথাও চারা খেত ভেঙে গেছে। চরবাগডোহরা গ্রামের কৃষক শাহিনুর জানান, চারার অভাবে এখনো তারা আবাদ শুরু করতে পারেননি। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলার ১০০ জন কৃষককে চারা দেওয়া হবে। এজন্য স্বল্পমেয়াদি জাতের ধানের চারা তৈরি করা হচ্ছে।
