ত্রিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:২৯

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে রবিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মনির হোসেন (৩৮)। সংঘর্ষে আহত হয়েছেন আরো ছয় জন। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য বলেন, উপজেলার নওধার গ্রামের রইচ উদ্দিন মাস্টারের একটি ছাগল প্রতিবেশী আনোয়ার হোসেনের উঠানের গাছের পাতা খাওয়া নিয়ে বাগিবতণ্ডা হয়। এরই জেরে আনোয়ার হোসেনের লোকজন রইচ উদ্দিন মাস্টারের পরিবারের ওপর হামলা চালায়। এতে রইচ উদ্দিন মাস্টার ও তার ছেলে মনির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনির হোসেন মারা যান।