সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর বিমানবন্দরে আসা যাত্রী, পর্যটক, ভ্রমণকারীদের যাতায়াত ও তথ্য সংগ্রহ কিংবা ভ্রমণে সহযোগিতার লক্ষ্যে তথ্যসেবা কেন্দ্র আরো বেগবান করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ ফেসবুক স্ট্যাটাসে জানান, সৈয়দপুর বিমানবন্দরে স্থাপিত ‘জেলা প্রশাসন তথ্য সহায়ক কেন্দ্র, নীলফামারীর কার্যক্রমকে আরো বেগবান এবং সেবাবান্ধব করা হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর প্রচেষ্টায় একটি সার্বক্ষণিক মোবাইল নম্বর (+০৮৮০১৭৯৯৭৭৯৩৯৩) এবং একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/helpdesk.nilphamari.9) চালু করা হয়েছে। এর ফলে সেবা প্রার্থীরা দেশ কিংবা বিদেশের যে কোনো প্রান্ত থেকে বিমান সেবা সংক্রান্ত যে কোনো তথ্য ও সহযোগিতা পেতে পারবেন। রংপুর বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা শনিবার সৈয়দপুর বিমানবন্দরে তথ্যকেন্দ্র পরিদর্শন করেছেন।
