লোহাগাড়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৩৩
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রবিবার লোহাগাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রমুখ।