নবীনগরে ভিমরুলের কামড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৩৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার মিনা শনিবার ভিমরুলের কামড়ে মারা গেছেন। ঘটনার দিন বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে লেবু পাড়তে গেলে তাকে ভিমরুল কামড়ে আহত করে। পরে তিনি ব্যথার তীব্রতায় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কামরুন্নাহার মিনা বলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির মাষ্টারের স্ত্রী।