তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জে রবিবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাফায়েত হোসেন খান প্রিন্স (২)। সে উপজেলার পশ্চিম কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের আ. হামিদ খান বাদশার ছেলে।
প্রিন্সের দাদা আতিয়ার রহমান খান বাড়ির বাইরে বের হলে তার অজান্তে সেও পিছু নেয়। কিছুদূর যেতে না যেতে শিশুটি বাড়ির পাশে রাস্তার ধারের পুকুরে পড়ে ডুবে মারা যায়। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
