দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৩৬

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা

দিরাই পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোশাররফ মিয়া। তিনি ১৩ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ২১২ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র বিশ্বজিত্ রায়, কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ, মফিজুর রহমান জুয়েল, পৌরসভার সচিব মলয় ভট্টাচার্য প্রমুখ।