গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে করোনা আক্রান্ত হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তার নাম সাদেক আলী (৫৫)। রবিবার উপজেলার রাইপুর ইউনিয়নের গজারিয়া হেমায়েতপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রিয়াজুল আলম বলেন, সাদেক আলীর মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
