স্কুল থেকে ফিরেই ছেলে বাবাকে আক্রমণ করে বসল—বাবা, তোমার জন্যই আমাকে আজকে ক্লাশে শাস্তি পেতে হয়েছে!
—কেন? আমি আবার কী করলাম?
—গতকাল তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এক হাজারটা পাঁচ শ টাকার নোট হলে মোট কত টাকা হবে, মনে আছে?
—হ্যাঁ, তো...?
—তো আর কী? ‘ওরেব্বাস! বহুত টাকা’ মোটেই উত্তর না!
