বাগেরহাটে করোনা আক্রান্ত এডিসি ও উপজেলা চেয়ারম্যানসহ ২৪ জন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৪৬

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাসসহ আরো ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১৮ জনে।

বাগেরহাট জেলার করোনা আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদরে ১০ জন, কচুয়ায় পাঁচ জন, রামপালে চার জন, মোল্লাহাটে দুই জন, ফকিরহাটে দুই জন ও চিতলমারীতে এক জন। আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫৫০ জন। অন্যরা চিকিত্সাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।