আবদুল জলিল মিয়া
বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আবদুল জলিল মিয়ার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য তার নিজ বাড়িতে (আবদুল জলিল মিয়া সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর) কোরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ সবাইকে এতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন
আজ সোমবার মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক মোহাম্মদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি নিউজ টোয়েন্টিফোরের যুগ্মবার্তা সম্পাদক এবং কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টির বাবা। ২০১৮ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রামগোপালপুর মসজিদে সীমিত পরিসরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
