২০২০ সালের প্রথম ছয় মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। জানুয়ারি-জুন সময়কালে সলো ভিত্তিতে ব্যাংকটি ৬১ কোটি ৮৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা ২০১৯ সালের একই সময়ে ছিল ৯৯ কোটি ২৭ লাখ টাকা। একই সময়ে ব্যাংকটি সলো ভিত্তিতে ২৪৮ কোটি ১৬ লাখ টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ৩৩২ কোটি ৪৭ লাখ টাকা। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির পরিচালনা মুনাফা ও কর পরবর্তী মুনাফা যথাক্রমে ২৫ শতাংশ ও ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। ইএমআই ও ইন্টারেস্ট প্রদান স্থগিত করা, ফি মওকুফ ও ইন্টারেস্ট রেট বেঁধে দেওয়ার ফলে আয় কমে গেছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছয় মাসের আর্থিক ফলাফল উপস্থাপন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
