ভিডিও প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাচ্ছে বিটিএফ

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২২:০৫

আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)’ আগামী ১০ সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে যে ভিডিও নির্মাণ প্রতিযোগিতা শুরু করেছে তাতে ব্যাপক সাড়া মিলেছে। নাটিকা, এনিমেশন বা কার্টুনভিত্তিক অনূর্ধ্ব ৩ মিনিটের ভিডিওর বক্তব্য হতে হবে আত্মহত্যা প্রতিরোধমূলক এবং যে কোনো যোগ্য ব্যক্তি অংশ নিতে পারবেন। ৩০ আগস্টের মধ্যেই তাদের ভিডিও ক্লিপ btomorrow02 @gmail.com এই ইমেল এড্রেসে পাঠাতে হবে। সঙ্গে তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেল এড্রেস দিতে হবে। বিস্তাারিত ০১৭৩৭৬৯৮৩৭২ নাম্বারে ফোন করে জানা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি