ফের বাড়ল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের সময়

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:১৮

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় ফের বাড়ানো হয়েছে। গতকাল রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা সিআইডি তা দাখিল করতে পারেনি। নতুন করে আগামী ১০ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। ঐ ঘটনায় মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।