সিরাজগঞ্জের এনায়েতপুরে নসিমন চাপায় বৃদ্ধা নিহত হয়েছে। মৃত শান্তি খাতুন (৬৫) থানার ব্রাক্ষ্মনগ্রামের আবুল মোল্লার স্ত্রী।
এনায়েতপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, রবিবার রাতে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের মন্ডলপাড়া এলাকায় দ্রুতগামী একটি নসিমন পথচারী বৃদ্ধা শান্তি খাতুনকে চাপা দেয়। তখন স্থানীয় জনতা রোষানলে চালক পালিয়ে যায়।
আরও পড়ুনঃ মেলান্দহে এসএসসি পরিক্ষার্থীকে নিয়ে শিক্ষক উধাও
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। পুলিশ ঘাতক নসিমনটি আটক করেছে।
ইত্তেফাক/নূহু
