অভিযোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
ইত্তেফাক ডেস্ক
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলা চালাতে পারে চীন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়েন এই অভিযোগ করেছেন। চীনের সঙ্গে যুক্ত হ্যাকাররা নির্বাচনি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাতে পারে বলে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন ব্রায়েন। তিনি বলেন, চীনের মতো রাশিয়া এবং ইরানও একই চেষ্টা করছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের কাউন্টার ইন্টেলিজন্সের প্রধানও একই আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে জেতাতে এবং চীন ও ইরান ট্রাম্পকে হারাতে কাজ করছে। —রয়টার্স
