সম্প্রতি লেবাননের বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে এগিয়ে এসেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান চিকিত্সাসামগ্রী, জরুরি খাদ্যসামগ্রী এবং খুচরা যন্ত্রাংশ নিয়ে গতকাল রবিবার লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এ মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।
