কোটি টাকা আত্মসাৎ, দুদকের রিমান্ডে সাহেদ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৭:২০

কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

এর আগে সাহেদকে আদালতে হাজির করে দুদকের পক্ষ থেকে ১০ দিন রিমান্ড আবেদন করা হয়।

২০১৫ সালে ফারমার্স ব্যাংক বর্তমান পদ্মা ব্যাংকের দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জুলাই চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

যার মধ্যে অন্যতম আসামি হলেন, মোহাম্মদ সাহেদ ও ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি। 

ইত্তেফাক/জেডএইচ