সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির মেধাবী ছাত্র ফারহান আহম্মেদ অনিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল সোমবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। তারা স্মারকলিপিতে হত্যায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মামলাটি দ্রুত বিচার আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা শেখ হাসিনা সেতুসহ বিভিন্ন উন্মুক্ত বিনোদনের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তার দাবি জানান। এছাড়া রাষ্ট্রীয়ভাবে নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সহায়তার দাবি জানান। এর আগে পুলিশ সুপার বরাবরও একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গত ৪ আগস্ট নরসিংদীর মেঘনা নদীতে শেখ হাসিনা সেতুর নিকটবর্তী স্থানে প্রকাশ্যে স্কুলছাত্র ফারহান আহম্মেদ অনিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
